মার্কিন অবরোধ তোয়াক্কা না করে হরমুজ পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন ঘোষিত নৌ-অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালী পাড়ি দিচ্ছে ইরানি পতাকাবাহী একটি কার্গো জাহাজ। বিষয়টি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা

2026-04-21T05:51:54+00:00
2026-04-21T05:51:54+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন অবরোধ তোয়াক্কা না করে হরমুজ পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:৫১ এএম 
সংগৃহীত ছবি
মার্কিন ঘোষিত নৌ-অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালী পাড়ি দিচ্ছে ইরানি পতাকাবাহী একটি কার্গো জাহাজ। বিষয়টি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায়, ‘শোজায়ে-২’ নামের ইরানি কার্গো জাহাজটি বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দর থেকে যাত্রা শুরু করে বর্তমানে ভারতের কান্ডলা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, জাহাজটি সফলভাবে নিজ রুট ধরে হরমুজ প্রণালী অতিক্রম করছে এবং নির্ধারিত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে।

তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, দাবিটির স্বাধীনভাবে যাচাই সম্ভব না হলেও বৈশ্বিক সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ‘শোজায়ে-২’ বর্তমানে হরমুজ প্রণালীতে অবস্থান করছে এবং এর গন্তব্য ভারত।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর কঠোর নৌ-অবরোধ আরোপের ঘোষণা দেন এবং নতুন চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত এ অবরোধ বহাল থাকবে বলে জানান।

বিশ্লেষকরা বলছেন, অবরোধের ঘোষণার মধ্যেও গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথ দিয়ে ইরানি জাহাজের চলাচল বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

  বিষয়:   মার্কিন  নৌঅবরোধ  হরমুজ  প্রণালী  ইরান  পতাকাবাহী  কার্গো  জাহাজ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: