পিএসএল ছেড়ে আইপিএলে, লঙ্কান অলরাউন্ডার শানাকা নিষিদ্ধ

সময়ের আলো ডেস্ক

খেলা

চুক্তি ভঙ্গ করে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দেওয়ায় বড় শাস্তির মুখে পড়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার

2026-04-21T08:58:40+00:00
2026-04-21T08:58:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
পিএসএল ছেড়ে আইপিএলে, লঙ্কান অলরাউন্ডার শানাকা নিষিদ্ধ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮:৫৮ এএম 
শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। ছবি : সংগৃহীত
চুক্তি ভঙ্গ করে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দেওয়ায় বড় শাস্তির মুখে পড়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে এক বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সূত্রমতে, পিএসএলের ড্রাফট থেকে ২৭ হাজার মার্কিন ডলারে শানাকাকে দলে ভিড়িয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। তবে টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করে নেন তিনি। পরবর্তীতে জানা যায়, ইংল্যান্ডের স্যাম কারানের বিকল্প হিসেবে প্রায় ২ লাখ ১৪ হাজার ডলারের লোভনীয় চুক্তিতে আইপিএলের দল রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন এই লঙ্কান তারকা। যদিও চলমান আইপিএলে এখন পর্যন্ত কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি তিনি।

এই ঘটনাকে চুক্তির চরম লঙ্ঘন হিসেবে দেখছে পিসিবি। এক বিবৃতিতে বোর্ড জানায়, শানাকার এই সিদ্ধান্ত খেলোয়াড় নিবন্ধন শর্তাবলী ও ত্রিপক্ষীয় চুক্তির পরিপন্থী। এর ফলে লিগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে পিসিবির মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিজের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন শানাকা। পাকিস্তানি ভক্ত ও পিএসএল সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে তিনি দাবি করেন, শুরুতে অন্য কোনো টুর্নামেন্টে খেলার পরিকল্পনা তার ছিল না। ভবিষ্যতে আবারও এই লিগে ফেরার ইচ্ছা পোষণ করেছেন তিনি।

উল্লেখ্য, আইপিএলের মোহে পড়ে পিএসএলকে বিদায় জানানো দ্বিতীয় বিদেশি ক্রিকেটার শানাকা। এর আগে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিও ইসলামাবাদ ইউনাইটেড ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ায় তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল পিসিবি।


/কহু


  বিষয়:   পিএসএল  আইপিএল  নিষিদ্ধ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: