স্বর্ণের ভরিতে বাড়ল ২২১৬ টাকা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। সবশেষ সমন্বয় অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে ২২ ক্যারেটের এক

2026-04-21T11:06:50+00:00
2026-04-21T11:06:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
অর্থনীতি
স্বর্ণের ভরিতে বাড়ল ২২১৬ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:০৬ এএম 
ছবি : সংগৃহীত
বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। সবশেষ সমন্বয় অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গ্রাহককে গুনতে হবে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ১৫ এপ্রিল ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে এই নতুন দাম নির্ধারণ করেছে।

বাজার ঘুরে দেখা গেছে, ২২ ক্যারেট ছাড়াও অন্যান্য মানের স্বর্ণের দামও পাল্লা দিয়ে বেড়েছে। বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকায় বিক্রি হচ্ছে। 

এর আগে গত ৯ এপ্রিল স্বর্ণের দাম কিছুটা কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। তবে সপ্তাহ না ঘুরতেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসে দাম বাড়ানোর পথে হাঁটল সংগঠনটি।

চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ২৩ বার। গত ২০২৫ সালেও স্বর্ণের বাজারে অস্থিরতা ছিল চরমে; সে বছর মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল।


/কহু


  বিষয়:   স্বর্ণ  দাম 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: