রণক্ষেত্রে ‘নতুন তাস’ দেখানোর হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের ঘোষিত যুদ্ধবিরতির সময়সীমা ফুরিয়ে আসলেও শান্তি আলোচনার কোনো জোরালো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং উল্টো

2026-04-21T11:58:43+00:00
2026-04-21T11:58:43+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
রণক্ষেত্রে ‘নতুন তাস’ দেখানোর হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:৫৮ এএম 
ছবি : সংগৃহীত
আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের ঘোষিত যুদ্ধবিরতির সময়সীমা ফুরিয়ে আসলেও শান্তি আলোচনার কোনো জোরালো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং উল্টো হুঁশিয়ারি দিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছেন, গত দুই সপ্তাহে রণক্ষেত্রে দেখানোর জন্য ইরান ‘নতুন কিছু তুরুপের তাস’ বা রণকৌশল প্রস্তুত করেছে। তিনি স্পষ্ট করে বলেন, হুমকির ছায়ায় থেকে ইরান কোনো ধরনের আলোচনায় বসবে না।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো ধরনের চুক্তির চাপে থাকার বিষয়টি অস্বীকার করেছেন। আগামী বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি শেষ হতে যাচ্ছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এই মেয়াদ বাড়ার সম্ভাবনা খুবই কম। অন্যদিকে মার্কিন গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আজ মঙ্গলবার গুরুত্বপূর্ণ এক সফরে পাকিস্তান যাচ্ছেন।

পারস্য উপসাগরীয় অঞ্চলেও উত্তেজনা কমছে না। গত রোববার ইরান পতাকাবাহী একটি মালবাহী জাহাজ জব্দের পর থেকে হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ অব্যাহত রয়েছে। এর মধ্যেই দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে।

তবে উত্তেজনার মাঝে কিছুটা ভিন্ন চিত্র দেখা যাচ্ছে অন্য প্রান্তে। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, আগামী বৃহস্পতিবার ইসরায়েল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যের এই বহুমুখী সংকট এখন কোন দিকে মোড় নেয়, তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।

/কহু
  বিষয়:   ইরান-যুক্তরাষ্ট্র  বৈঠক  তেল 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: