ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে অচল রামেক হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে আজ সকাল থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করা হচ্ছে। মঙ্গলবার (২১

2026-04-21T12:18:18+00:00
2026-04-21T12:18:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে অচল রামেক হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১২:১৮ পিএম 
ছবি : সংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে আজ সকাল থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করা হচ্ছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে হাসপাতালের চিকিৎসা সেবা বিঘ্নিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা।

রামেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস সোসাইটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মবিরতির ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত রবিবার (১৯ এপ্রিল) রাতে ১৩ নম্বর ওয়ার্ডে রোগীর স্বজনদের হাতে দুইজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছিত হন। এর রেশ কাটতে না কাটতেই সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে একজন নারী ইন্টার্ন চিকিৎসককে হেনস্তা ও ‘মব’ বা গণপিটুনির মতো পরিস্থিতির শিকার হতে হয়। এসব ঘটনার প্রতিবাদে এবং কর্মস্থলে নিরাপত্তার দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা এই কঠোর অবস্থান নিয়েছেন।

আজ সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক মানববন্ধনে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি ডা. তানভীর আহমেদ তৌকির বলেন, আমাদের দাবি একটাই— কর্মস্থলে সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গত দুই দিনের ন্যক্কারজনক ঘটনার বিচার না হলে এবং নিরাপত্তা নিশ্চিত না হলে ২৪ ঘণ্টা পর আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে, ইন্টার্ন চিকিৎসকদের এই আকস্মিক কর্মবিরতির ফলে হাসপাতালের অভ্যন্তরীণ ও জরুরি বিভাগে আসা রোগীরা চিকিৎসাসেবা পেতে হিমশিম খাচ্ছেন। অনেক গুরুতর অসুস্থ রোগীকে ওয়ার্ডে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলতে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

/কহু


  বিষয়:   ইন্টার্ন  চিকিৎসক  রামেক  হাসপাতাল  রোগী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: