ট্রলার থেকে ৪ হাজার ৪০০ লিটার পেট্রোল জব্দ

ভোলা সংবাদদাতা

সারাদেশ

ভোলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে চার হাজার ৪০০ লিটার পেট্রোল জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (২০ এপ্রিল) রাতে

2026-04-21T13:30:40+00:00
2026-04-21T13:30:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ট্রলার থেকে ৪ হাজার ৪০০ লিটার পেট্রোল জব্দ
ভোলা সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:৩০ পিএম 
জব্দ পেট্রোল। ছাবি : সংগৃহীত
ভোলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে চার হাজার ৪০০ লিটার পেট্রোল জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (২০ এপ্রিল) রাতে দৌলতখান উপজেলার চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।

অভিযানে জব্দ পেট্রোলের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ৯৪ হাজার টাকা।


কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তবে ট্রলারে থাকা কাউকেই আটক করা যায়নি। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। জব্দ তেলের বিষয়ে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

সময়ের আলো/জোই


  বিষয়:   ট্রলার  পেট্রোল  জব্দ  ভোলা  বরিশাল  মেঘনা নদী  কোস্টগার্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: