গহিন পাহাড় থেকে ১ জনের মরদেহ উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী গহিন পাহাড়ি এলাকা থেকে ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই

2026-04-21T13:31:49+00:00
2026-04-21T14:04:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গহিন পাহাড় থেকে ১ জনের মরদেহ উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:৩১ পিএম  আপডেট: ২১.০৪.২০২৬ ২:০৪ পিএম
শীলখালী গহীন পাহাড়ি এলাকা থেকে উদ্ধার মরদেহ। ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী গহিন পাহাড়ি এলাকা থেকে ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে এদেরকে উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, ২০ এপ্রিল রাতে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় ডাকাতদের আস্তানা থেকে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করা অন্য দুইজনকে হাসপাতালে নেওয়ার পথে তাদেরও মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাত মুর্শেদ তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যান।

নিহতরা হলেন, রুহুল আমিনের ছেলে রবি আলম (৩০), বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার বাসিন্দা নুরুল কবিরের ছেলে মুজিব উল্লাহ ও নুরুল ইসলামের ছেলে নুরুল বশর ওরফে কালানি।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, স্থানীয়দের খবর পেয়ে তিনি উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় যান। সেখানে একজনের মরদেহ দেখতে পান। পাশেই একটি কোদাল পাওয়া যায় এবং নিহতের মাথায় আঘাতের চিহ্ন ছিল।


তিনি আরও বলেন, পরে পরিবারের সদস্যরা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। তার ভাষ্য অনুযায়ী, স্থানীয়দের ধারণা নিহতদের মধ্যে দুইজন অপহরণ ও ডাকাত দলের সদস্য ছিলেন। এছাড়া একজনের বিরুদ্ধে ৬-৭টি মামলা রয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস। তিনি জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এদিকে স্থানীয়দের ধারণা, মানবপাচার ও অপহরণের টাকা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

সময়ের আলো/জোই/কহু


  বিষয়:   টেকনাফ  পাহাড়  মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: