পশ্চিমবঙ্গে হেভিওয়েটদের কে কোথায় ভোট করছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে এবার রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। দুই দফায় অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের প্রথম দফা ২৩ এপ্রিল

2026-04-21T14:51:58+00:00
2026-04-21T14:53:50+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
বিধানসভা নির্বাচন
পশ্চিমবঙ্গে হেভিওয়েটদের কে কোথায় ভোট করছেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ২:৫১ পিএম  আপডেট: ২১.০৪.২০২৬ ২:৫৩ পিএম
শুভেন্দু অধিকারী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোলাজ : সময়ের আলো
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে এবার রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। দুই দফায় অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের প্রথম দফা ২৩ এপ্রিল এবং শেষ দফা ২৯ এপ্রিল, আর ভোট গণনা হবে ৪ মে। রাজ্যের ২৯৪টি আসনের অধিকাংশেই মূল লড়াই হচ্ছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক ভারতীয় জনতা পার্টির মধ্যে। পাশাপাশি কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সিপিআই(এম), ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং আমজনতা উন্নয়ন পার্টি।

এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। তিনি তৃণমূলের প্রার্থী হিসেবে ভবানীপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারী, এছাড়া একই সঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন থেকেও লড়ছেন।

তৃণমূলের অন্য উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- কলকাতা বন্দরে ফিরহাদ হাকিম, হাবড়ায় সাবেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এবং কামারহাটিতে বহুমাত্রিক ব্যক্তিত্ব মদন মিত্র।

বিজেপির দিক থেকেও রয়েছে একাধিক হেভিওয়েট প্রার্থী। খড়গপুর সদরে দিলীপ ঘোষ, আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল, শিলিগুড়িতে শঙ্কর ঘোষ এবং নোয়াপাড়ায় অর্জুন সিং নজরকাড়া প্রার্থী হিসেবে রয়েছেন। এছাড়া বিজেপির তালিকায় আরও রয়েছেন নিশীথ প্রামাণিক, স্বপন কুমার দাশগুপ্ত এবং রূপা গাঙ্গুলী।
কংগ্রেসের প্রার্থী তালিকায় অন্যতম পরিচিত মুখ অধীর রঞ্জন চৌধুরী, যিনি বহরমপুর আসন থেকে লড়ছেন। বামফ্রন্টের হয়ে যাদবপুরে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

অন্যান্য আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন- এজেইউপির হুমায়ুন কবীর, যিনি রেজিনগর ও নওদা- দুটি আসন থেকেই লড়ছেন এবং আইএসএফের পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাঙড় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া তৃণমূলের হয়ে বালিগঞ্জে শোভন দেব চট্টোপাধ্যায় এবং টালিগঞ্জে অরূপ বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে বাম ও কংগ্রেসের তরফে নজরে থাকবেন মিনাক্ষী মুখার্জি, মানস মুখার্জি এবং মৌসম বেনজির নূর।


/কহু

  বিষয়:   ভারত  পশ্চিমবঙ্গ  ভোট 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: