খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপির সাথে

2026-04-21T16:41:52+00:00
2026-04-21T16:41:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:৪১ পিএম 
খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ের খাদ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর নিজ দপ্তরে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে খাদ্য মন্ত্রণালয়ে স্বাগত জানান। এ সময় যুক্তরাষ্ট্রে থেকে গম আমদানিসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ইতোমধ্যে জি টু জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। ২০২৫-২৬ অর্থ বছরে যুক্তরাষ্ট্রে থেকে ৭ লাখ টনেরও বেশি গম আমদানি করা হয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের মধ্যেও আমদানিকৃত গমের চালান নির্ধারিত সময়ে দেশে আসায় প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানান।


রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিসহ উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, ইকোনমিক অফিসার রিচার্ড রাসমুসেন, খাদ্য সচিব মো. ফিরোজ সরকারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   খাদ্য প্রতিমন্ত্রী  যুক্তরাষ্ট্র  রাষ্ট্রদূত  সাক্ষাৎ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: