দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে নতুন শর্ত

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

কাওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধন সংক্রান্ত শর্তাবলিতে নতুন নির্দেশনা দিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে

2026-04-21T19:26:49+00:00
2026-04-21T19:26:49+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে নতুন শর্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:২৬ পিএম 
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে নতুন শর্ত। ছবি : সংগৃহীত
কাওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধন সংক্রান্ত শর্তাবলিতে নতুন নির্দেশনা দিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বোর্ডটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ সংক্রান্ত বিস্তারিত জানানো হয়।

Advertisement
ফেসবুক পোস্টে বলা হয়, ১৪৪৮ হিজরি/২০২৭ ঈসাব্দের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধনের জন্য নির্ধারিত একাধিক শর্ত পূরণ করা বাধ্যতামূলক। এর মধ্যে অন্যতম হলো, শরহে বেকায়া (সানাবিয়্যা উলইয়া সানিয়া) এবং মেশকাত (ফজিলত সানিয়া) জামাতের মধ্যে মধ্যবর্তী শ্রেণিতে অন্তত এক বছর অধ্যয়ন নিশ্চিত করতে হবে।

৬ বোর্ডের যেকোনো একটি বোর্ড থেকে সানাবিয়্যা উলইয়া সানিয়া (শরহে বেকায়া) এবং ফজিলত সানিয়া (মেশকাত) জামাতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। ছাত্রীদের ক্ষেত্রে সানাবিয়্যা সানিয়া ও ফজিলত সানিয়া জামাতে উত্তীর্ণ হওয়ার শর্ত রাখা হয়েছে।

এছাড়া শরহে বেকায়া ও মেশকাত জামাতের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে বলা হয়েছে, এই দুই জামাতের মাঝে অন্তত এক বছর হেদায়া ও জালালাইন জামাতে পাঠগ্রহণ থাকতে হবে।

অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান হাইআর চেয়ারম্যানের নির্দেশক্রমে জারি করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   কাওমি মাদ্রাসা  দাওরায়ে হাদিস  তাকমিল  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: