মোস্তাফিজকে ছাড়াই টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির

ক্রীড়া প্রতিবেদক

খেলা

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই লড়াইয়ের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল ঘোষিত

2026-04-22T03:56:20+00:00
2026-04-22T03:56:20+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
খেলা
মোস্তাফিজকে ছাড়াই টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৩:৫৬ এএম 
সংগৃহীত ছবি
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই লড়াইয়ের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল ঘোষিত এই দলে বড় চমক হিসেবে নেই তিন অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তরুণ পেস সেনসেশন নাহিদ রানা। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে সিরিজের প্রথম দুই ম্যাচে তাদের বিশ্রাম দেওয়া হয়েছে।

অভিজ্ঞ পেসারদের অনুপস্থিতিতে পেস বোলিং বিভাগে সম্পূর্ণ নতুনত্বের ছাপ রেখেছে নির্বাচকরা। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সি পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। টি-টোয়েন্টি ফরম্যাটের উপযোগী বোলিং দক্ষতার পাশাপাশি লোয়ার অর্ডারে বড় বড় ছক্কা হাঁকানোর ক্ষমতার কারণে তিনি নির্বাচকদের নজর কেড়েছেন। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে দারুণ ধারাবাহিকতা দেখিয়ে দলে ফিরেছেন ২৩ বছর বয়সি ডানহাতি পেসার রিপন মণ্ডল। এর আগে ২০২৩ সালের এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচ খেললেও, মূল জাতীয় দলের হয়ে খেলার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই ডেথ ওভার স্পেশালিস্ট।

আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পরিবর্তে এবার বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি দিয়ে সিরিজের পর্দা উঠবে। ২৯ এপ্রিল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। 

এরপর দুই দল উড়াল দেবে ঢাকায়; মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২ মে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। অভিজ্ঞদের অনুপস্থিতি আর তরুণদের অন্তর্ভুক্তিতে এই সিরিজটি বাংলাদেশের জন্য নতুন কম্বিনেশন পরীক্ষার বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। 

নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড (প্রথম দুই ম্যাচ) : লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।


  বিষয়:   নিউজিল্যান্ড  বাংলাদেশ  ক্রিকেট  বোর্ড  বিসিবি  মোস্তাফিজ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: