প্রতারণার শিকার অহনা!

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন ছোটপর্দার অভিনেত্রী অহনা রহমান। সেই ধারাবাহিকতায় এবার অভিনয় করেছেন ‘দুর্নাম’ নাটকে। এতে প্রেমিকের প্রতারণার

2026-04-22T04:22:28+00:00
2026-04-22T04:22:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
প্রতারণার শিকার অহনা!
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:২২ এএম 
অভিনেত্রী অহনা রহমান। ছবি : সংগৃহীত
ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন ছোটপর্দার অভিনেত্রী অহনা রহমান। সেই ধারাবাহিকতায় এবার অভিনয় করেছেন ‘দুর্নাম’ নাটকে। এতে প্রেমিকের প্রতারণার শিকার হওয়া এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন অহনা। 

তার বিপরীতে রয়েছেন রাশেদ সীমান্ত। এই জুটি এর আগে বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকের নজর কেড়েছে।
জান্নাতুল ফেরদৌস মিলার রচনা ও জিয়াউদ্দিন আলমের পরিচালনায় নির্মিত ‘দুর্নাম’ নাটকে দেখা যায় প্রেমিক স্বপনের সঙ্গে গ্রাম থেকে পালিয়ে শহরে আসে চাঁদনি। স্বপন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকায় এনে এক পতিতালয়ে বিক্রি করে দেন। সেখান থেকে এক রাতে পালিয়ে আসেন চাঁদনি। অচেনা শহরে তার কেউ নেই, কোথাও যাওয়ার পথও জানে না। এদিকে কিছু লোক তাকে খুঁজতে থাকে। এমন পরিস্থিতিতে সাহিদ নামে এক যুবক দোটানায় পড়েন তিনি কীভাবে একটি অসহায় মেয়েকে রাস্তায় ফেলে যাবেন? শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি চাঁদনিকে নিজের বাসায় নিয়ে এক রাতের জন্য আশ্রয় দেন। 

পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, ‘নাটকে অহনা অসাধারণ অভিনয় করেছেন। তার অভিনয় দর্শকদের কাঁদাবে বলে আমি বিশ্বাস করি। গ্রামের একটি মেয়ের প্রেমিকের হাত ধরে শহরে এসে প্রতারণার শিকার হওয়ার গল্পই এই নাটকের মূল উপজীব্য। নাটকটির মাধ্যমে সচেতনতা তৈরি করাই আমাদের উদ্দেশ্য। যদিও মানুষ এখন আগের চেয়ে সচেতন, তবু সমাজে এখনও নানা নির্যাতনের ঘটনা ঘটে। আশা করি, এটি একটি শিক্ষণীয় নাটক হবে।’

অহনা রহমান বলেন, ‘নাটকে আমাকে কিছুটা নেতিবাচকভাবে দেখা যেতে পারে, তবে এটি ভিন্ন এক বার্তা দেবে। কাজটি করে ভালো লেগেছে। দর্শকদেরও ভালো লাগবে বলে আশা করছি।’

রাশেদ সীমান্ত ও অহনা রহমান ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন পারিসা জান্নাত, নুরে আলিফ, সাবিনা ররি, সুমন আহমেদ বাবু, আয়মান শুভ প্রমুখ। নাটকটি সম্প্রতি আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।


  বিষয়:   প্রতারণা  শিকার  অহনা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: