ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর তাকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।সামাজিক যোগাযোগমাধ্যমে

2026-04-22T05:49:10+00:00
2026-04-22T05:49:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শাহবাজ শরিফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৫:৪৯ এএম 
সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর তাকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ বলেন, তার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের পক্ষ থেকেও তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তিনি উল্লেখ করেন, চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার সুযোগ দিতে যুদ্ধবিরতি বাড়ানোর অনুরোধ গ্রহণ করায় তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছেন।

তিনি আরও বলেন, পাকিস্তান শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধবিরতি মেনে চলবে এবং ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফার আলোচনায় একটি সমন্বিত শান্তি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে।

শাহবাজ শরিফ আরও জানান, চলমান এই উদ্যোগ সংঘাতের স্থায়ী অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


  বিষয়:   মার্কিন  প্রেসিডেন্ট  ডোনাল্ড  ট্রাম্প  ইরান  শাহবাজ  শরিফ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: