২০২৫ সালের প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর দুমকিতে নিয়মিত এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র বিতরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার জয়গুন্নেছা এস এস

2026-04-22T11:12:00+00:00
2026-04-22T11:49:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
২০২৫ সালের প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১:১২ এএম  আপডেট: ২২.০৪.২০২৬ ১১:৪৯ এএম
জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়। ছবি : সময়ের আলো
পটুয়াখালীর দুমকিতে নিয়মিত এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র বিতরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার জয়গুন্নেছা এস এস কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কেন্দ্রের এক ও দুই নম্বর কক্ষে বাউফলের বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং দুমকি এ কে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা শুরুর প্রায় ২০ মিনিট পর শিক্ষার্থীরা লক্ষ্য করেন, তাদের দেওয়া নৈর্ব্যক্তিক প্রশ্নটি পুরাতন সিলেবাসের। বিষয়টি দায়িত্বরত শিক্ষকদের জানালে প্রথমে তারা গুরুত্ব দেননি। পরে প্রতিবাদের মুখে কর্তৃপক্ষ প্রশ্নপত্র বদলে নতুন ২০২৬ সালের সিলেবাসের প্রশ্ন সরবরাহ করেন।

পরীক্ষার্থীদের অভিযোগ, ভুল প্রশ্ন এবং ওএমআর শিট পরিবর্তন করতে গিয়ে তাদের প্রায় ৪০ মিনিট সময় নষ্ট হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ মাত্র ২০ মিনিট অতিরিক্ত সময় দিলেও নতুন ওএমআর শিটে নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখতেই ১৫ মিনিট চলে যায়।
 
ভুক্তভোগী পরীক্ষার্থী নওরিন ইসলাম নাবিয়া ও সাইবা জাহান ছারা কান্নাজড়িত কণ্ঠে বলেন, নতুন ওএমআর শিট পূরণ করতেই আমাদের বাড়তি সময় শেষ হয়ে গেছে। আমরা সঠিকভাবে বৃত্ত ভরাট করতে পারিনি। আমাদের অনেকেরই পরীক্ষা খারাপ হয়েছে, অনেকে ফেল করার ভয় পাচ্ছে।

পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় জমে যায়। অনেক শিক্ষার্থীকে অভিভাবকদের জড়িয়ে ধরে কাঁদতে দেখা গেছে। অভিভাবক বেলাল হোসেন এই ভুলের জন্য দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি ও শিক্ষার্থীদের ফলাফলের সুরক্ষার দাবি জানিয়েছেন।

কেন্দ্র সচিব সত্যরঞ্জন দাস এবং ট্যাগ অফিসার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভুলবশত পুরাতন সিলেবাসের প্রশ্ন বিতরণ করা হয়েছিল। তবে তাদের দাবি, বাড়তি ২০ মিনিট সময় দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। যদিও গুরুত্বপূর্ণ এই ভুলের বিষয়ে তাৎক্ষণিকভাবে বোর্ড বা উপজেলা প্রশাসনকে কেন জানানো হয়নি, সে বিষয়ে কোনো সদুত্তর মেলেনি।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রওজাতুন জান্নাত বলেন, বিষয়টি আমাকে অবহিত করেছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/কহু



  বিষয়:   এসএসসি পরীক্ষা  হল  প্রশ্নপত্র  দুমকি  বরিশাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: