সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া বাড়বে না : মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের কোথাও বাসভাড়া না বাড়ানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।মঙ্গলবার (২১ এপ্রিল)

2026-04-22T12:11:54+00:00
2026-04-22T12:11:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া বাড়বে না : মালিক সমিতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১২:১১ পিএম 
সংগৃহীত ছবি
সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের কোথাও বাসভাড়া না বাড়ানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানান।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব পরিবহন মালিককে বিদ্যমান ভাড়া চার্ট অনুসরণ করতে হবে। সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির কোনো প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা যাবে না।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। এ পরিস্থিতিতে পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের প্রতি জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে আহ্বান জানিয়েছেন পরিবহন নেতারা।

সময়ের আলো/আআ


  বিষয়:   সরকার  সিদ্ধান্ত  বাসভাড়া  মালিক সমিতি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: