শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন জুলাই মাস থেকে শিক্ষার্থীদের হাতে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেওয়া হবে। প্রাথমিকভাবে সারাদেশে প্রথম শ্রেণির এক

2026-04-22T14:04:33+00:00
2026-04-22T14:05:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ২:০৪ পিএম  আপডেট: ২২.০৪.২০২৬ ২:০৫ পিএম
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। সংগৃহীত ছবি
আসন্ন জুলাই মাস থেকে শিক্ষার্থীদের হাতে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেওয়া হবে। প্রাথমিকভাবে সারাদেশে প্রথম শ্রেণির এক লাখ শিক্ষার্থীর কাছে এসব পণ্য পৌঁছে দিতে চায় সরকার। 

বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও পোশাক বিতরণ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের পর এ কথা জানিয়েছেন উপদেষ্টা মাহদী আমিন। 

এ সময় তিনি জানান, প্রতি উপজেলায় দুটি করে স্কুলে এই কর্মসূচি বাস্তবায়নে স্কুল নির্বাচন করবেন স্থানীয় প্রশাসন। 


এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, তিন মন্ত্রণালয়ের যৌথ সমন্বয় এবং ব্যয়ে এই কর্মসূচি বাস্তবায়ন হবে। 

এ বিষয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানান, পাট-শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই আসল লক্ষ্য।পলিথিনের কারণে পরিবেশ দূষণ হচ্ছে সেখান থেকে জনগণকে সরিয়ে নিয়ে আসতে শিক্ষার্থীদের পরিবেশ-বান্ধব পণ্য পৌঁছে দেওয়ার এই কর্মসূচি নেওয়া হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   শিক্ষার্থী  পাট  তৈরি  ব্যাগ  স্কুল  ড্রেস  সরকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: