এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্য থেকে মনোনীত ১৩ জনের মধ্যে এনসিপির নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র

2026-04-22T16:03:11+00:00
2026-04-22T17:38:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:০৩ পিএম  আপডেট: ২২.০৪.২০২৬ ৫:৩৮ পিএম
নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্য থেকে মনোনীত ১৩ জনের মধ্যে এনসিপির নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২২ এপ্রিল) তার মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে স্থগিত করা হয়।

মনিরা শারমিনকে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে তার স্বপক্ষে যুক্তি বা বক্তব্য দেওয়ার জন্য। অন্যদিকে এই নির্বাচনী জোটের মনোনীত বাকি ১২ জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ বিবেচিত হয়েছে।


এ নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এনসিপির মনিরা শারমিনের ডকুমেন্টেশনের ঘাটতি আছে। তাকে ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আশা করি ১৩ জনই বৈধ বলে ঘোষিত হবে। তারা সংসদে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

এর আগে সোমবার সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম জানায় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এর মধ্যে জামায়াত থেকে ৯ জন, এনসিপি থেকে ২ জন, জাগপা থেকে একজন, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে একজনকে সমর্থন দেওয়া হয়।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   এনসিপি  নেত্রী  মনিরা  শারমিন  মনোনয়ন  স্থগিত 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: