চিনির তৈরি মধু বিক্রি হত অনলাইনে, অবশেষে ধরা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

জাতীয়

কারখানায় তৈরি হচ্ছে লাখ লাখ কেজি মধু। ব্যবহার করা হচ্ছে চিনি, রং, কৃত্রিম ফ্লেভার ও বিভিন্ন রাসায়নিক পদার্থ। সেই মধু

2026-04-22T18:28:45+00:00
2026-04-22T18:28:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
চিনির তৈরি মধু বিক্রি হত অনলাইনে, অবশেষে ধরা
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:২৮ পিএম 
ভেজাল মধু তৈরির কারখানা। ছবি : সময়ের আলো
কারখানায় তৈরি হচ্ছে লাখ লাখ কেজি মধু। ব্যবহার করা হচ্ছে চিনি, রং, কৃত্রিম ফ্লেভার ও বিভিন্ন রাসায়নিক পদার্থ। সেই মধু ‘খাটি’ নামে এবং রং চকচকে মোড়কে বিক্রি হচ্ছে অনলাইনে। এমনই এক কারখানার সন্ধান মিলেছে ঢাকার কেরানীগঞ্জে। জব্দ করা হয়েছে এক লাখ কেজি ভেজাল মধু।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুরের কলাকান্দি এলাকার ‘বিসমিল্লাহ মধু ঘর ও মৌ খামার’ নামে কারখানাটিতে অভিযান চালায় প্রশাসন। এসময় কারখানাটি সিলগালা ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ।

তিনি বলেন, কারখানাটি থেকে অনলাইন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে এসব ভেজাল মধু সরবরাহ করা হত। অভিযানকালে কৃত্রিম মধু তৈরির সরঞ্জামসহ প্রায় দুই হাজার ড্রামে সংরক্ষিত এক লাখ কেজি ভেজাল মধু জব্দ করা হয়েছে। 


তিনি আরও জানান, কারখানার মালিক হিজবুল্লাহ (৫০) জরিমানার পাঁচ লাখ টাকা পরিশোধে অপরাগতা প্রকাশ করেন। এ সময় ম্যানেজারসহ তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


এফআর


  বিষয়:   চিনি  তৈরি  মধু  বিক্রি  অনলাইন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: