ঝালকাঠি-১ আসনের নির্বাচনী নথি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগ সংক্রান্ত মামলায় আসনের সব নির্বাচনী নথি সংরক্ষণের আদেশ দিয়েছেন

2026-04-22T18:54:29+00:00
2026-04-22T18:54:29+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঝালকাঠি-১ আসনের নির্বাচনী নথি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:৫৪ পিএম 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগ সংক্রান্ত মামলায় আসনের সব নির্বাচনী নথি সংরক্ষণের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ এপ্রিল) শুনানি শেষে হাইকোর্ট বৃহস্পতিবারের মধ্যে এ আসনের ব্যালট পেপার, ফলাফল শিটসহ নির্বাচনের সব গুরুত্বপূর্ণ নথি হেফাজতে নেয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আবেদন করা হয়। দলটির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন ড. ফয়জুল হক। অন্যদিকে, এ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী রফিকুল ইসলাম জামাল সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।

আদালতের নির্দেশের পর ড. ফয়জুল হক বলেন, নির্বাচনে অনিয়ম ও কারচুপির বিষয়ে আমরা ন্যায়বিচারের জন্য আদালতের শরণাপন্ন হয়েছি। হাইকোর্টের এই নির্দেশ সুষ্ঠু তদন্তের পথ আরো সুগম করবে বলে আমরা আশাবাদী।

অন্যদিকে, সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল অভিযোগ অস্বীকার করে বলেন, জনগণের ভোটেই আমি নির্বাচিত হয়েছি। আদালতের সিদ্ধান্তকে আমরা সম্মান করি এবং আশা করি বিষয়টি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি হবে।

আরবিএন 
  বিষয়:   ঝালকাঠি  রাজাপুর  কাঁঠালিয়া  হাইকোর্ট  নির্বাচন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: