নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে ‘কন্যা সাহসিকতা’ পুরস্কার পেল তহমিনা

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে পিরোজপুরের জিয়ানগর উপজেলার এসএসসি পরীক্ষার্থী তহমিনা আক্তার (১৭) ‘কন্যা সাহসিকতা’ পুরস্কারে ভূষিত হয়েছেন।বুধবার

2026-04-22T19:18:05+00:00
2026-04-22T19:18:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে ‘কন্যা সাহসিকতা’ পুরস্কার পেল তহমিনা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৭:১৮ পিএম 
এসএসসি পরীক্ষার্থী তহমিনা আক্তার (১৭) ‘কন্যা সাহসিকতা’ পুরস্কারে ভূষিত হয়েছেন। ছবি : সময়ের আলো
লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে পিরোজপুরের জিয়ানগর উপজেলার এসএসসি পরীক্ষার্থী তহমিনা আক্তার (১৭) ‘কন্যা সাহসিকতা’ পুরস্কারে ভূষিত হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ তহমিনার হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক অনুদান তুলে দেন।

তহমিনা আক্তার জিয়ানগর উপজেলার সেতারা স্মৃতি সরকারি বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। তিনি ইন্দুরকানী ইউনিয়নের চাড়াখালি গ্রামের আলম হাওলাদার ও আনোয়ারা বেগম দম্পতির পাঁচ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ।

জানা যায়, পরীক্ষার মাত্র চারদিন আগে (১৭ এপ্রিল) পরিবারের পক্ষ থেকে এক প্রবাসীর সঙ্গে তার বিয়ের দিন নির্ধারণ করা হয়। কিন্তু এতে অসম্মতি জানালে পারিবারিক চাপে পড়ে তহমিনা। একপর্যায়ে বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে তিনি ওই দিন জিয়ানগর থানায় আশ্রয় নেন। পরে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় বিয়েটি স্থগিত করা হয় এবং তার বাবা-মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মনিকা আক্তার, জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমানসহ তহমিনার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, তহমিনা যে সাহসিকতা দেখিয়েছে তা অনুকরণীয়। তার এই উদ্যোগ অন্য মেয়েদের বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতন হতে উৎসাহিত করবে।

নারী শিক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং বাল্যবিবাহ রোধে জেলা প্রশাসনের অবস্থান ‘জিরো টলারেন্স’ বলেও জানান তিনি। 

আরবিএন 


  বিষয়:   পিরোজপুর  জিয়ানগর  এসএসসি  পরীক্ষার্থী  তহমিনা  আক্তার  কন্যা  সাহসিকতা  পুরস্কার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: