দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

মরদেহ বহনকারী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের

2026-04-22T19:32:01+00:00
2026-04-22T19:32:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৭:৩২ পিএম 
অ্যাম্বুলেন্সের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষ। ছবি : সময়ের আলো
মরদেহ বহনকারী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত সাতজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে আহতদের মধ্যে কেউ গুরুতর নন বলেও জানান তিনি। 

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লাশবাহী অ্যাম্বুলেন্সটি বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে টরকী বাসস্ট্যান্ড এলাকায় একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার পর মরদেহটি অন্য একটি অ্যাম্বুলেন্সে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও ইজিবাইক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

আরবিএন 




  বিষয়:   মরদেহ  অ্যাম্বুলেন্স  ইজিবাইক  ঢাকা  বরিশাল  গৌরনদী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: