‘গুপ্ত’ রাজনীতি বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের দেয়াল লিখন, ডাকসু নেতাদের ‘মকারি’

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন

2026-04-22T20:12:55+00:00
2026-04-22T20:12:55+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
‘গুপ্ত’ রাজনীতি বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের দেয়াল লিখন, ডাকসু নেতাদের ‘মকারি’
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:১২ পিএম 
‘গুপ্ত’ রাজনীতি বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের দেয়াল লিখন, ডাকসু নেতাদের ‘মকারি’। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার জের ধরে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের দেয়ালে ‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে দেয়াল লিখন করেছে ছাত্রদলের নেতা কর্মীরা।

বুধবার (২২ এপ্রিল) বিকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, ডাকসু ভবন, মধুর ক্যান্টিন, ডাকসু ক্যাফেটেরিয়া ও সূর্যসেন হলের দেয়ালসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এ ধরনের দেয়াল লিখন দেখা যায়। এসব লেখায় ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানানো হয়েছে।

Advertisement
এসব দেয়াল লিখনের মধ্যে রয়েছে, ‘গুপ্ত যাদের অবস্থান, তাদের বাড়ি পাকিস্তান’, ‘গুপ্ত রাজনীতি চলবে না’, ‘গুপ্ত রাজনীতি নিপাত যাক’, ‘গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চাই’ ইত্যাদি। 

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে দেয়ালে ছাত্রদলের নেতাকর্মীরা লিখেন ‘গুপ্ত যাদের অবস্থান, তাদের বাড়ি পাকিস্তান, পাকিস্তান।’ পরবর্তীতে এই গ্ৰাফিতির সামনে ছবি তুলে ‘মকারি’ করে ফেসবুকে স্ট্যাটাস দেন ডাকসু নেতারা। ছাত্রদলের এই কর্মসূচিকে ডাকসু নেতাদের পাশাপাশি ‘হাস্যরসাত্মকভাবে’ উপস্থাপন করছেন ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতারা। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ‘গুপ্ত গ্রাফিতির’ সামনে চায়ের কাপ হাতে ‘গুপ্ত’ বলে হাস্যকর ভঙ্গিতে অভিনয় করছেন ঢাবি ছাত্রশিবিরের দুই নেতা। 

এদিকে ডাকসু সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের সামাজিক মাধ্যমে লিখেছেন,‘মানুষটা ১৭ বছর লন্ডনে গুপ্ত ছিলেন, আবার জন্ম নাকি পাকিস্তানের করাচি শহরে। যাইহোক, হতেই পারে। তাই বলে এভাবে খোঁচাখুঁচি করবেন? লিমিটের একটা ফাজলামো আছে ভাই।’  


এদিকে গ্ৰাফিতি আঁকার বিষয়ে সূর্যসেন হল ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান বলেন, চট্টগ্রাম সিটি কলেজে ‘গুপ্ত’ রাজনীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ গ্রাফিতি কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীদের উপর শিবিরের ন্যাক্কারজনক হামলা গণতান্ত্রিক চর্চার ওপর সরাসরি আঘাত। মতপ্রকাশের স্বাধীনতা দমনে সহিংসতার আশ্রয় নেওয়া তাদের দুর্বলতারই প্রমাণ। মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের ‘প্রতিবাদী দেয়াল লিখন’ কর্মসূচি এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ। যেকোনো সন্ত্রাসের বিরুদ্ধে আগামী দিনেও আমরা আমাদের অবস্থান জানান দিয়ে যাব।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   ছাত্রশিবির  ছাত্রদল  ঢাকা বিশ্ববিদ্যালয়  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: