স্কুলের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর এলাকার শংকরবাটি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অন্তত ২০ জন শিক্ষার্থী অসুস্থ

2026-04-22T20:41:40+00:00
2026-04-22T20:43:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
স্কুলের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:৪১ পিএম  আপডেট: ২২.০৪.২০২৬ ৮:৪৩ পিএম
শংকরবাটি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : সময়ের আলো
চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর এলাকার শংকরবাটি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অন্তত ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরের আগেই এ ঘটনা ঘটে। 

বিদ্যালয় সূত্রে জানা যায়, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা পাউরুটি ও ডিম খাওয়ার পরপরই অসুস্থতা অনুভব করে। তাদের মধ্যে বমিভাব, পেটব্যথা ও চোখে জ্বালাপোড়ার মতো উপসর্গ দেখা দেয়। কয়েকজন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার বিদ্যালয়ে ফিরলেও অধিকাংশকে তাদের অভিভাবকরা বাড়িতে অথবা চিকিৎসার জন্য নিয়ে যান।

অসুস্থ শিক্ষার্থীদের অভিযোগ, গত কয়েকদিন ধরে নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত খাবার সরবরাহ করা হচ্ছিলো। বিষয়টি সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন সংস্থা ‘গাক’ কে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার বলেন, অভিযোগ জানানোর পরও নিম্নমানের খাবার সরবরাহ বন্ধ হয়নি। খাবার খাওয়ার পরপরই প্রায় ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

এ বিষয়ে সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’ এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, জেলার চারটি উপজেলায় প্রায় ২১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পাউরুটি, দুধ, কলা ও ডিমসহ বিভিন্ন খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়। তবে বেশিরভাগ বিদ্যালয়েই নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ রয়েছে।

আরবিএন 


  বিষয়:   চাঁপাইনবাবগঞ্জ  শংকরবাটি  সরকারি  প্রাথমিক  বিদ্যালয়  স্কুল  ফিডিং 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: