মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২৪ এবং ২০২২ এর পর এবার বাংলাদেশ হ্যাটট্রিক শিরোপা জয়ের পথে হাটছে।
বুধবার (২২ এপ্রিল) সে পথে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ড্র-তে গ্রুপ ‘এ’তে বাংলাদেশ সঙ্গী হিসেবে ভারত ও মালদ্বীপকে পেয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশ আর ভারত একই গ্রুপে থাকছে, এ যেন মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের অলিখিত রীতি।
এমিলে টুর্নামেন্টের আট আসরের মধ্যে সাতবারই একই গ্রুপে পড়েছে প্রতিবেশী এ দুই দেশ।
আগামী ২৫ মে ভারতের গোয়ায় শুরু হবে এই টুর্নামেন্টের অষ্টম আসর। এর আগে হওয়া ৭ বারের প্রতিযোগিতায় প্রথম পাঁচ বারই শিরোপা জেতে ভারত। তবে পরের দুই আসরে শ্রেষ্ঠত্বের মুকুট বাংলাদেশের নামের পাশে যোগ করেন সাবিন খাতুনরা।
২০২৬ সাফ টুর্নামেন্টকে ঘিরে ঢাকার সাফ কার্যালয়ে টুর্নামেন্টের ড্র টি হয়েছে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। টুর্নামেন্টে অংশ নেওয়া ৬ দলের মধ্যে শীর্ষ দুদল ভারত (৬৭) ও নেপালকে (৮৯) দুটি আলাদা গ্রুপে রাখা হয়েছে। র্যাঙ্কিংয়ে তিন নম্বর অবস্থানে থাকা বাংলাদেশ পরে ভারতের গ্রুপে পড়েছে। একই গ্রুপে শেষে যোগ হয় মালদ্বীপ। আর ‘বি’ গ্রুপে নেপালের সঙ্গে আছে শ্রীলঙ্কা ও ভুটান।
অবশ্য পাকিস্তান আগের ৭ বারের প্রতিযোগিতায় ৫ বার অংশ নিলেও এবারের টুর্নামেন্টটি ভারতের মাটিতে হওয়ায় নিজেদের নাম আগেই প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান।
সময়ের আলো/কেএইচও