সুপারির বস্তায় গাঁজাসহ নারী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী বাসটার্মিনাল এলাকায় সুপারি ভর্তি বস্তার আড়ালে গাঁজা পাচারের সময় মমতা বেগম (৫৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক

2026-04-22T22:40:54+00:00
2026-04-22T22:40:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সুপারির বস্তায় গাঁজাসহ নারী আটক
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১০:৪০ পিএম 
এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। ছবি : সংগৃহীত
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী বাসটার্মিনাল এলাকায় সুপারি ভর্তি বস্তার আড়ালে গাঁজা পাচারের সময় মমতা বেগম (৫৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুন্তাসির মামুনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল অভিযান চালায়। অভিযানে বাস টার্মিনাল এলাকায় অটোরিকশাযোগে গাঁজা পাচারের সময় ওই নারীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত মমতা বেগম নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বেগুনতলা গ্রামের তাহের আলীর স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ জানায়, ওই নারী সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সুপারির বস্তার মধ্যে লুকিয়ে পরিবহন করছিলেন বলে গোপন সংবাদ ছিল। অভিযানকালে মাদক পরিবহণে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ভুরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


  বিষয়:   কুড়িগ্রাম  ভুরুঙ্গামারী  বাসটার্মিনাল  সুপারি  গাঁজা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: