নাগরিকদের মানবিক সহায়তায় ফ্রিজার ভ্যান সুবিধা দেবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সম্প্রতি বিভিন্ন পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত শিশু সন্তানকে কোলে নিয়ে যানবাহনের জন্য অপেক্ষারত এক পিতার অসহায়ত্বের একটি ছবি

2026-04-22T23:02:05+00:00
2026-04-22T23:02:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
নাগরিকদের মানবিক সহায়তায় ফ্রিজার ভ্যান সুবিধা দেবে ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১:০২ পিএম 
নাগরিকদের মানবিক সহায়তায় ফ্রিজার ভ্যান সুবিধা দেবে ডিএনসিসি। ছবি : সংগৃহীত
সম্প্রতি বিভিন্ন পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত শিশু সন্তানকে কোলে নিয়ে যানবাহনের জন্য অপেক্ষারত এক পিতার অসহায়ত্বের একটি ছবি প্রকাশিত হয়েছে, যা জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিষয়টি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নজরে আসার পর মানবিক বিবেচনায় তাৎক্ষণিক একটি ফ্রিজার ভ্যান হাসপাতালে ব্যবহারের নির্দেশনা দেন তিনি।

বুধবার (২২ এপ্রিল) ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন এ তথ্য জানান।

নাগরিকদের মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে ডিএনসিসির একটি ফ্রিজার ভ্যান (ড্রাইভারসহ) ইতোমধ্যে উক্ত হাসপাতালে সংযুক্ত করা হয়েছে, যাতে প্রয়োজনে মৃতদেহপরিবহনের ক্ষেত্রে দ্রুত সেবা প্রদান করা যায়।

এছাড়াও, প্রয়োজনে ডিএনসিসির দ্বিতীয় ফ্রিজার ভ্যানটিও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবহারের জন্য প্রস্তুত রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্থাপনায় অবস্থিত হলেও হাসপাতালটির কার্যক্রম বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের নেতৃত্বে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক পরিচালিত হয়ে থাকে এবং হাসপাতালটির সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো প্রত্যক্ষ সংশ্লিষ্টতা নেই।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সব সময় মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ডিএনসিসি  ফ্রিজার ভ্যান  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: