মাদক সেবনের প্রতিবাদ করায় গৃহবধূর পেটে লাথি

রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রকাশ্য দিবালোকে দলবেঁধে মাদক সেবনের প্রতিবাদ করায় বিথী আক্তার নামে এক নারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তার

2026-04-22T23:17:14+00:00
2026-04-22T23:17:49+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পাঁচ মাসের গর্ভের সন্তান নষ্টের অভিযোগ
মাদক সেবনের প্রতিবাদ করায় গৃহবধূর পেটে লাথি
রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১:১৭ পিএম  আপডেট: ২২.০৪.২০২৬ ১১:১৭ পিএম
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বিথী আক্তার, তার স্বামী হৃদয় মিয়া ও মাকসুদা আক্তার বক্তব্য দেন। ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রকাশ্য দিবালোকে দলবেঁধে মাদক সেবনের প্রতিবাদ করায় বিথী আক্তার নামে এক নারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তার পেটে লাথি লাগলে পাঁচ মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে মুড়াপাড়া রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ ঘটনায় গৃহবধূ বিথী আক্তারের খালা মাকসুদা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

Advertisement
এর আগে গত ১৬ এপ্রিল দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বিথী আক্তার, তার স্বামী হৃদয় মিয়া ও মাকসুদা আক্তার বক্তব্য দেন।

বিথী আক্তার অভিযোগ করে বলেন, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৩নং ওয়ার্ডের আমির, বশির, নয়ন ও রশিদসহ একদল মাদক সেবী আক্তারদের বাড়িতে বসে মাদক সেবন করছিল। তিনি এতে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং পেটে লাথি মারলে তার গর্ভের পাঁচ মাসের সন্তান নষ্ট হয়ে যায়। পরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয় বলে জানান তিনি।

ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আরবিএন 
  বিষয়:   নারায়ণগঞ্জ  রূপগঞ্জ  বিথী  আক্তার  মাদক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: