মনোনয়ন স্থগিত, ২১ ঘণ্টা সময় পেলেন মনিরা শারমিন

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত সমর্থিত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

2026-04-22T23:36:13+00:00
2026-04-22T23:36:13+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
মনোনয়ন স্থগিত, ২১ ঘণ্টা সময় পেলেন মনিরা শারমিন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১:৩৬ পিএম 
মনিরা শারমিন। সংগৃহীত ছবি
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত সমর্থিত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সরকারি চাকরি ছাড়ার সময়সহ আনুষঙ্গিক তথ্য অস্পষ্ট থাকায় স্থগিত করা হয়েছে এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র। তার পক্ষে প্রয়োজনীয় যুক্তি ও তথ্য উপস্থাপনের জন্য কমিশন বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় দিয়েছে।   

বুধবার (২২ এপ্রিল) দুপুর ২টা থেকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান। এসময় প্রার্থীদের হলফনামা, শিক্ষাগত যোগ্যতা, ঋণখেলাপি এবং মামলার তথ্যসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। 

Advertisement
যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, উপস্থাপিত তথ্যের ভিত্তিতে জামায়াত সমর্থিত জোটের ১৩ জন প্রার্থীর মধ্যে প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে ১২ জনের মনোনয়ন। 

তবে মনিরা শারমিনের ক্ষেত্রে কিছু তথ্যের অস্পষ্টতা থাকায় আপাতত তার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে বলে জানান তিনি। 

এ বিষয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, প্রার্থিতা স্থগিত নিয়ে এখনো আপিল ও রিটের সুযোগ আছে মনিরা শারমিনের। যথাযথ প্রক্রিয়া অবলম্বনে বিষয়টি সমাধান সম্ভব। 

মনিরা শারমিনের ক্ষেত্রে সরকারি চাকরি সংক্রান্ত যে ৩ বছরের জটিলতার কথা বলা হয়েছে, তা ঋণখেলাপি বা বিদেশি নাগরিকত্বের মতো জটিল কোনো বিষয় নয় উল্লেখ করে তিনি বলেন, তবু নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের প্রতি আস্থা আমাদের। 


/ইউএমএইচ

  বিষয়:   মনিরা শারমিন  মনোনয়ন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: