১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫

2026-04-23T08:37:30+00:00
2026-04-23T08:37:30+00:00
 
  বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
জাতীয়
১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৮:৩৭ এএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (পুলিশ শাখা-১) সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন– ঢাকার পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির পলাতক কমান্ড্যান্ট (ডিআইজি) মহা. আশরাফুজ্জামান, এন্টি টেররিজম ইউনিটের(ঢাকায় সংযুক্ত) ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি (ঢাকায় সংযুক্ত) মো. মনিরুল ইসলাম, বর্তমানে রাজশাহীস্থ পুলিশ একাডেমি সারদায় বদলীর আদেশপ্রাপ্ত পুলিশ অধিদপ্তরের (টিআর) ডিআইজি মাহফুজুর রহমান।


এছাড়াও এই তালিকায় আছেন এপিবিএন সদর দফতরের ডিআইজি মো. মুনিবুর রহমান, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বর্তমানে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন, পুলিশ অধিদফতরের (টিআর) ডিআইজি শামীমা বেগম, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি আবু কালাম সিদ্দিক, ঢাকা, পুলিশ টেলিকমের ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) ডিআইজি সালমা বেগম।

এতে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি হওয়া এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। বাধ্যতামূলক অবসরে পাঠানো এই কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সকল সুযোগ-সুবিধা পাবেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: