প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস ১৪৯৪২ জন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৮ম শিক্ষক নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষার এমসিকিউ ফল প্রকাশ করেছে।

2026-04-23T08:52:02+00:00
2026-04-23T08:52:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
এনটিআরসিএ
প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস ১৪৯৪২ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৮:৫২ এএম 
সংগৃহীত ছবি
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৮ম শিক্ষক নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষার এমসিকিউ ফল প্রকাশ করেছে। বুধবার (২২ এপ্রিল) রাতে এ ফল প্রকাশ করা হয়। এতে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী অনলাইনে আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪৮ হাজার ১৪৬ জন। পরীক্ষার ফলাফলে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

পদভিত্তিক উত্তীর্ণদের রোল নম্বর (মেধাক্রম অনুযায়ী নয়) এনটিআরসিএর ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এসএমএস পাঠিয়ে ফল জানানো হবে।


এনটিআরসিএ জানিয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া প্রকাশিত ফলাফল প্রয়োজনবোধে বিধি অনুযায়ী সংশোধনের অধিকার সংস্থাটি সংরক্ষণ করে।

উল্লেখ্য, দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিয়োগ পেতে ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে এই প্রথমবারে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   প্রধান  শিক্ষক  নিয়োগ পরীক্ষায় পাস ১৪৯৪২ জন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: