চট্টগ্রামে আজ সিরিজ নির্ধারণী লড়াই, দলে ফিরেছেন মোস্তাফিজ

সময়ের আলো ডেস্ক

খেলা

মিরপুর থেকে লড়াই এবার বন্দরনগরী চট্টগ্রামে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ও অঘোষিত ‘ফাইনাল’ আজ। ২০২৭

2026-04-23T09:36:05+00:00
2026-04-23T10:07:32+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
চট্টগ্রামে আজ সিরিজ নির্ধারণী লড়াই, দলে ফিরেছেন মোস্তাফিজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:৩৬ এএম  আপডেট: ২৩.০৪.২০২৬ ১০:০৭ এএম
চোট কাটিয়ে বোলিং অনুশীলনে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মিরপুর থেকে লড়াই এবার বন্দরনগরী চট্টগ্রামে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ও অঘোষিত ‘ফাইনাল’ আজ। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন জিইয়ে রাখতে বাংলাদেশের জন্য এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। তবে মাঠের লড়াইয়ের আগে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আবহাওয়া ও পিচ নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।

স্টেডিয়াম এলাকায় তীব্র পানিসংকটের প্রভাব পড়েছে খেলার মাঠে। ওয়াসা থেকে নিয়মিত পানি না পাওয়ায় এবং বৃষ্টির অভাবে মাঠের ঘাস শুকিয়ে কোথাও বাদামি, কোথাও ধূসর বর্ণ ধারণ করেছে। তবে আউটফিল্ড বিবর্ণ হলেও উইকেটে ঘাসের ছোঁয়া রয়েছে। যদিও জহুর আহমেদের এই উইকেট ঐতিহ্যগতভাবেই ব্যাটারদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। ২০২২ সালে এখানে ভারতের ৪০০ রান তোলার স্মৃতি এখনো টাটকা। পেস বোলিং কোচ শন টেইটের মতে, ঘাস থাকলেও উইকেটের ব্যাটিং সহায়ক চরিত্র খুব একটা বদলায়নি।

Advertisement
সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাটাররা প্রত্যাশা পূরণ করতে না পারলেও বোলাররা ছিলেন উজ্জ্বল। বিশেষ করে পেসাররা। প্রথম ম্যাচে শরীফুল ইসলাম এবং দ্বিতীয় ম্যাচে নাহিদ রানার বিধ্বংসী বোলিং কিউইদের কাঁপিয়ে দিয়েছিল। পরিসংখ্যানেও দেখা যায়, গত ৪ বছরে এই মাঠে বাংলাদেশের নেওয়া ৬৫টি উইকেটের মধ্যে ৪০টিই শিকার করেছেন পেসাররা। আজ রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজের স্পিন জোড়ির চেয়েও স্বাগতিকরা বেশি তাকিয়ে থাকবে পেস ইউনিটের দিকেই।

বাংলাদেশের জন্য সুখবর হলো, চোট কাটিয়ে বোলিং অনুশীলনে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। কোচ শন টেইট তাকে খেলার জন্য প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, গতির ঝড় তোলা নাহিদ রানা কি আজ বিশ্রাম পাবেন? টেইটের রসিকতাপূর্ণ মন্তব্য, নাহিদ না খেললে প্রতিপক্ষই বরং খুশি হবে। সিরিজের এই মরণ-বাঁচন ম্যাচে নাহিদকে ছাড়াই মাঠে নামার ঝুঁকি দল নেবে না বলেই আভাস পাওয়া গেছে।

তারকাখচিত ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশে আসা নিউজিল্যান্ড দলটি সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। সফরকারী বোলার উইল ও’রুর্কের মতে, বাংলাদেশে সিরিজ জেতা তাদের জন্য দারুণ গর্বের বিষয় হবে এবং সবাই নিজেদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবে।


/কহু

  বিষয়:   ক্রিকেট  বাংলাদেশ  নিউজিল্যান্ড 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: