শ্রমিকদের ঈদুল আজহার বেতন-বোনাস নিয়ে যা জানালেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শ্রমিকদের বেতন-বোনাসের নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করার জন্য কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।বুধবার

2026-04-23T11:05:53+00:00
2026-04-23T11:05:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শ্রমিকদের ঈদুল আজহার বেতন-বোনাস নিয়ে যা জানালেন মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১১:০৫ এএম 
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আরিফুল হক চৌধুরী। সংগৃহীত ছবি
শ্রমিকদের বেতন-বোনাসের নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করার জন্য কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার (২২ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন-কক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের শিল্পাঞ্চলের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা ও বেতন-বোনাস নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান।  

মন্ত্রী আসন্ন ঈদে কোনো অসাধু চক্র বা দুর্বৃত্ত যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি ভাসমান ও চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা তৈরি করে দ্রুত তাদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা প্রদান করেন। 


মন্ত্রী আরও বলেন, গাজীপুরের শিল্পাঞ্চলের পরিবেশ সুন্দর ও স্থিতিশীল রাখতে স্থানীয় সংসদ সদস্যদের সাথে জেলা প্রশাসন, জেলা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   শ্রমিক  ঈদুল আজহা  বোনাস  মন্ত্রী  সরকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: