বিশ্বে নিত্যপণ্যের দাম কমে, দেশে সিন্ডিকেটের দাপটে বাড়ে : আসিফ

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

দেশে নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, বিশ্বে

2026-04-23T11:08:35+00:00
2026-04-23T11:25:31+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
রাজনীতি
বিশ্বে নিত্যপণ্যের দাম কমে, দেশে সিন্ডিকেটের দাপটে বাড়ে : আসিফ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১১:০৮ এএম  আপডেট: ২৩.০৪.২০২৬ ১১:২৫ এএম
সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত
দেশে নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, বিশ্বে নিত্যপণ্যের দাম পড়ে, দেশে সিন্ডিকেটের দাপটে দাম বাড়ে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। 

পোস্টে বিশ্ব বাজারের নিত্যপণ্যে দামের সঙ্গে বাংলাদেশে দামের হ্রাস-বৃদ্ধির তালিকা যুক্ত করেন আসিফ মাহমুদ। সেখানে দেখা যায়, বিশ্ববাজার চালের দাম কমেছে ১৯ শতাংশ, কিন্তু দেশের বাজারে উল্টো বেড়েছে ৫ দশমিক ৫ শতাংশ। বিশ্ববাজার পাম অয়েলের দাম কমেছে ১২ শতাংশ, এখানেও বিপরীতভাবে ১১ দশমিক ৭৮ শতাংশ দাম বেড়েছে। একইভাবে সয়াবিন তেল ৯ শতাংশ বেড়েছে,  দেশে ১৪ শতাংশ বেড়েছে। মসুর ডাল ৩০ শতাংশ কমেছে, প্রতিফলন নেই। দেশি রসুন ৩২ শতাংশ কমেছে, দেশে ৪ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে। আদা ৭ শতাংশ বেড়েছে, দেশে ৩৬ শতাংশ বেড়েছে।



  বিষয়:   এনসিপি  দাম  নিত্যপণ্যে 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: