‘শক্তি পূজা’ আধুনিক সভ্যতার বড় অভিশাপ : নাসীরুদ্দীন পাটওয়ারী

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি ও দার্শনিক আল্লামা ইকবাল একটি জাতির

2026-04-23T11:36:16+00:00
2026-04-23T11:36:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
‘শক্তি পূজা’ আধুনিক সভ্যতার বড় অভিশাপ : নাসীরুদ্দীন পাটওয়ারী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১১:৩৬ এএম 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ফটো
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি ও দার্শনিক আল্লামা ইকবাল একটি জাতির আত্মপরিচয় ও অধিকার আদায়ের পথ দেখিয়ে গেছেন। তিনি সতর্ক করে বলেছিলেন, কোনো রাষ্ট্রের শাসকগোষ্ঠী যখন জনগণের ন্যায্য অধিকার ও দাবি-দাওয়াকে অগ্রাহ্য করে, তখন সেই শাসনের পতন ঘনিয়ে আসে। শক্তি পূজা আধুনিক সভ্যতার জন্য বড় অভিশাপ।

বুধবার (২২ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বর্তমানে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বিদ্যমান সরকার জনগণের যৌক্তিক চাওয়া-পাওয়ার ব্যাপারে স্পষ্ট উদাসীনতা দেখাচ্ছে। গণভোট ও জুলাই সনদ থেকে শুরু করে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় চাহিদার জোগান দিতেও এক ধরনের গড়িমসি লক্ষ্য করা যাচ্ছে। জনগণের প্রতিনিধি হিসেবে যারা ক্ষমতায় আছেন, জনগণের সঙ্গে তাদের এই বিচ্ছিন্নতা ধীরে ধীরে স্বেচ্ছাচারিতা ও ফ্যাসিবাদের জন্ম দেবে।

সামান্য মতপ্রকাশের কারণে বর্তমানে অন্যায়ভাবে গ্রেপ্তার ও জেল-জুলুমের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন এনসিপি নেতা। তিনি বলেন, রাষ্ট্রীয় মদদে এ ধরনের প্রশ্নবিদ্ধ ঘটনাগুলো বারবার ঘটা দেশ ও জাতির জন্য অত্যন্ত আশঙ্কাজনক। প্রকৃত আজাদী বা স্বাধীনতা কেবল পরাধীনতার শিকল বদলানো নয়, বরং চিন্তার দাসত্ব থেকে মুক্তি পেয়ে নিজের ভাগ্য নিজে পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা। আল্লামা ইকবাল তার কবিতা ও দর্শনে এই বার্তাই বারবার দিয়েছেন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ছিল আল্লামা ইকবালের ৮৮তম মৃত্যুবার্ষিকী। সেই স্মৃতি চারণ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রেক্ষাপটে ইকবালের দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। দেশ ও জাতির সমৃদ্ধির লক্ষ্যে ইকবালের দেখানো আজাদী ও ইনসাফ প্রতিষ্ঠার পথ ধরে আগামী দিনে অদম্য ও বিরামহীন পথচলার আহ্বান জানান তিনি।


/কহু


  বিষয়:   এনসিপি  নিত্যপণ্যে  গ্রেপ্তার 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: