র‍্যাব হত্যা মামলার আসামি ‘নলা কাশেম’ গ্রেফতার

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি মো. আবুল কাশেম ওরফে নলা কাশেমকে (৪৩) আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।বুধবার

2026-04-23T15:27:51+00:00
2026-04-23T15:31:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
র‍্যাব হত্যা মামলার আসামি ‘নলা কাশেম’ গ্রেফতার
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:২৭ পিএম  আপডেট: ২৩.০৪.২০২৬ ৩:৩১ পিএম
গ্রেফতার মো. আবুল কাশেম ওরফে নলা কাশেম। সংগৃহীত ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি মো. আবুল কাশেম ওরফে নলা কাশেমকে (৪৩) আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ সলিমপুর এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার দক্ষিণ সলিমপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় গ্রেফতার করা হয় মো. আবুল কাশেমকে। গ্রেফতার আসামির বিরুদ্ধে র‍্যাব-৭ এর ডিএডি আব্দুল মোতালেব হত্যাসহ ডাকাতি, দস্যুতা ও অস্ত্রসহ মোট ১৫টি মামলা রয়েছে।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, অভিযানে আসামির কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ তাজা ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।


এর আগে গত  ২৮ মার্চ  চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র‍্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় এখন পর্যন্ত ২০ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে যান র‌্যাব-৭ এর সদস্যারা। এ সময় তাদের গাড়ির গতিরোধ করে দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয় গাড়ি। র‌্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে র‍্যাবের চার সদস্য গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতাল নিলে মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

সময়ের আলো/আআ


  বিষয়:   র‍্যাব  হত্যা  মামলা  আসামি  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: