মে মাসের শুরু থেকে ১৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ পাওয়া যাবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে এক হাজার ৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব

2026-04-23T16:00:41+00:00
2026-04-23T16:01:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মে মাসের শুরু থেকে ১৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ পাওয়া যাবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:০০ পিএম  আপডেট: ২৩.০৪.২০২৬ ৪:০১ পিএম
সংগৃহীত ছবি
আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে এক হাজার ৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। 

উম্মে রেহানা বলেন, মে মাসের প্রথম সপ্তাহে ১ হাজার ৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ পাওয়া যাবে। এতে মানুষের যে সংকট চলছে, তা কিছুটা হলেও কমানো সম্ভব হবে।

তিনি আরও জানান, খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখে সেচ-কাজ এবং কলকারখানাকে বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। কারণ, ফসল ও উৎপাদন ব্যাহত হলে সামগ্রিক ক্ষতি আরও বড় হয়ে যাবে।


একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে সবার প্রতি আহ্বান জানান যুগ্মসচিব উম্মে রেহানা। তিনি এয়ার কন্ডিশনার বা এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে না রাখার আহ্বান জানান।

সময়ের আলো/আআ


  বিষয়:   মে  মাস  মেগাওয়াট  বাড়তি  বিদ্যুৎ  যুগ্মসচিব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: