মুখোশ পরে হাজির অস্ত্রধারী দল, ৬ শ্রমিককে অপহরণ করে ২০ লাখ টাকা দাবি

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের হাতিরডেরা এলাকা থেকে ছয়জন রাবার শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত,

2026-04-23T16:33:48+00:00
2026-04-23T16:33:48+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
সারাদেশ
মুখোশ পরে হাজির অস্ত্রধারী দল, ৬ শ্রমিককে অপহরণ করে ২০ লাখ টাকা দাবি
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:৩৩ পিএম 
প্রতীকী ছবি
বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের হাতিরডেরা এলাকা থেকে ছয়জন রাবার শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

অপহৃতরা হলেন—নুরুল আফসার, মো. আরাফাত, ইসমাইল, করিম উল্ল্যাহ, রমিত ও সাকিব। 

স্থানীয় সূত্র ও জনপ্রতিনিধিরা জানান, কাজ শেষে শ্রমিকরা রাবার বাগানের ঘরে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ অস্ত্রধারী ও কালো মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে শ্রমিকদের মারধর করে। পরে তাদের চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। রাতে বিষয়টি তেমনভাবে জানাজানি না হলেও ভোরে খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।


রাবার বাগানের মালিক ইসমাইল জানান, অপহরণের পর দুর্বৃত্তরা তার সঙ্গে যোগাযোগ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। 

তিনি আরও বলেন, অপহৃত শ্রমিকরা প্রায় দুই বছর ধরে তার বাগানে কাজ করছিলেন এবং তারা সবাই নাইক্ষ্যংছড়ি বাইশারী এলাকার বাসিন্দা।

টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়াং ম্রো বলেন, ছয়জন শ্রমিক অপহরণের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

টংকাবতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদীপ বড়ুয়া জানান, অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গেছেন এবং অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই/কেএইচও


  বিষয়:   মুখোশ  অস্ত্রধারী দল  শ্রমিক  অপহরণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: