জ্বালানি সংকটে যৌথ কমিটি, প্রধানমন্ত্রীর প্রস্তাবে বিরোধীদলের সমর্থন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে জ্বালানি বিষয়ক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (২৩

2026-04-23T17:44:44+00:00
2026-04-23T17:44:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
জ্বালানি সংকটে যৌথ কমিটি, প্রধানমন্ত্রীর প্রস্তাবে বিরোধীদলের সমর্থন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:৪৪ পিএম  আপডেট: ২৩.০৪.২০২৬ ৫:৪৪ পিএম
জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে জ্বালানি বিষয়ক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যকালে এই প্রস্তাব দেন তিনি। সেই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে কমিটির সভাপতি করার প্রস্তাব দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই একমত যে জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা। এই সংকট মোকাবিলায় বিরোধীদলীয় নেতা একটি প্রস্তাব করেছিলেন যে, তাদের কাছে কিছু পরামর্শ রয়েছে। যা নিয়ে সরকারি দল ও বিরোধীদল একসাথে কাজ করতে পারে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের জন্য যে কারও সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তারই প্রেক্ষাপটে এই কমিটি গঠনের সিদ্ধান্ত বলে জানান তিনি। 

প্রধানমন্ত্রীর এমন প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


  বিষয়:   জ্বালানি সংকট  প্রধানমন্ত্রী  তারেক রহমান  রাজনীতি  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: