সিয়ামের স্ত্রীর পক্ষে দেওয়া ফেসবুক পোস্ট ডিলিট পরীমণির

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ঢাকাই সিনেমার অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী সম্প্রতি একটি অনুষ্ঠানে টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও ধারণ না করার অনুরোধ

2026-04-23T20:07:57+00:00
2026-04-23T20:43:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
সিয়ামের স্ত্রীর পক্ষে দেওয়া ফেসবুক পোস্ট ডিলিট পরীমণির
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৮:০৭ পিএম  আপডেট: ২৩.০৪.২০২৬ ৮:৪৩ পিএম
শাম্মা রুশাফি অবন্তী ও পরীমণি। কোলাজ : সময়ের আলো
ঢাকাই সিনেমার অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী সম্প্রতি একটি অনুষ্ঠানে টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও ধারণ না করার অনুরোধ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন । পরে এ অনুরোধ অমান্য করে ভিডিও ধারণ করা হলে আঙুল তুলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নেন তিনি। ঢালিউড চিত্রনায়িকা পরীমণি এতে সহমত পোষণ করে ফেসুবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।    

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে অবন্তীর আঙুল তুলে হুঁশিয়ারি দেওয়া ভাইরাল ভিডিও শেয়ার করে এক শ্রেণীর ভিডিও নির্মাতাদের কড়া সমালোচনা করেন। 

জানা যায়, ঘটনার সূত্রপাত একটি অনুষ্ঠানে যেখানে অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী অবন্তী উপস্থিত সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের অনুরোধ করে জানান, যেন তাকে 'টপ অ্যাঙ্গেল' বা ওপরের দিক থেকে ভিডিও করা না হয়। প্রথমে বিনীতভাবে বললেও এক পর্যায় তা মানা না হলে অবন্তী আঙুল তুলে তাদের স্পষ্ট করে দেন, অনুরোধ অমান্য করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। 

  
সেই মুহূর্তের ভিডিও দ্রতই ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে ভাইরাল ভিডিওর মন্তব্যের ঘরে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া শুরু হলে ফেসবুক পোস্টে অবন্তীর পক্ষে কড়া হুঁশিয়ারি দেন পরী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অবন্তীর সমর্থনে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন।
 
পরীমণির ভাষ্য, কেউ ন্যায্য দাবি নিয়ে আঙুল তুললেই সমাজ তাকে ‘খারাপ' তকমা দিয়ে দেয়। একইসঙ্গে অবন্তীর শান্ত স্বভাবের প্রশংসা করে পরীমণি জানান, পর্দার সামনে যারা নিয়মিত থাকেন তারা সবাই এই ধরণের বিব্রতকর পরিস্থিতির শিকার হন। 
   
পেশাদারিত্বের আড়ালে ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন করা কি কেবলই কনটেন্টের খাতিরে নাকি এখানে লুকিয়ে আছে মানসিক বিকৃতি- এমন প্রশ্নও সমাজে ছুঁড়ে দেন পরীমণি। যদিও অবন্তীর পক্ষে কড়া হুঁশিয়ারির সে ফেসবুক পোস্টটি পরীমণি ইতোমধ্যে তার পেজ থেকে ডিলিট করে দিয়েছেন। 


/ইউএমএইচ



  বিষয়:   শাম্মা রুশাফি অবন্তী  পরীমণি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: