হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ

হিলি প্রতিনিধি

সারাদেশ

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার প্রথম দফা নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

2026-04-23T21:15:28+00:00
2026-04-23T21:15:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ
হিলি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:১৫ পিএম 
দিনাজপুরের হিলি স্থলবন্দর। ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার প্রথম দফা নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে, স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহিনুর ইসলাম শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহিনুর ইসলাম জানান, বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ থেকেও পণ্য আমদানি না করারও সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই দেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 


তিনি আরও জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণেও বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার থেকে পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে পূর্বের নিয়মে পণ্য আমদানি-রফতানি শুরু হবে। 

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান, বন্দরে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   হিলি  স্থলবন্দর  পণ্য  আমদানি-রফতানি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: