দানবাক্স ভেঙে চুরির সময় ধরা, নামাজ পড়িয়ে ছেড়ে দিলেন মাদ্রাসা কর্তৃপক্ষ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি মাদ্রাসার দানবাক্স ভেঙে টাকা চুরির সময় ধরা পড়েন এক যুবক। পরে তাঁকে শাস্তি না দিয়ে

2026-04-23T22:03:50+00:00
2026-04-23T22:03:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দানবাক্স ভেঙে চুরির সময় ধরা, নামাজ পড়িয়ে ছেড়ে দিলেন মাদ্রাসা কর্তৃপক্ষ
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০:০৩ পিএম 
চুরির সময় ধরা পড়া যুবক নামাজরত অবস্থায়। ছবি : সংগৃহীত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি মাদ্রাসার দানবাক্স ভেঙে টাকা চুরির সময় ধরা পড়েন এক যুবক। পরে তাঁকে শাস্তি না দিয়ে অজু করিয়ে নামাজ পড়ানো হয় এবং ভবিষ্যতে আর চুরি করবেন না, এই অঙ্গীকার নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মাদ্রাসার দানবাক্স ভাঙার সময় তাঁকে সন্দেহজনক অবস্থায় দেখে আটক করা হয়। পরে যাচাই-বাছাই করে চুরির বিষয়টি নিশ্চিত হন উপস্থিত লোকজন।


প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মাহমুদ চৌধুরী বলেন, আমরা তাকে চুরি করার সময় ধরে ফেলি। পরে মারধর না করে মাদ্রাসার হুজুরেরা মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে অজু করিয়ে নামাজ পড়ান এবং ভবিষ্যতে আর এমন কাজ করবে না বলে অঙ্গীকার করেন।

আরেক প্রত্যক্ষদর্শী রোকন সরকার বলেন, সাধারণত এমন ঘটনায় মানুষ উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু এখানে মাদ্রাসা কর্তৃপক্ষ ধৈর্য ও মানবিকতা দেখিয়েছে, এটি সত্যিই প্রশংসনীয়।

মাদ্রাসার মুহতামিম ইমাম হোসেন মোস্তাফী বলেন, আমরা মনে করি, শাস্তির চেয়ে সংশোধনই বড় বিষয়। তাই তাকে শারীরিক শাস্তি না দিয়ে আল্লাহর পথে ফেরানোর চেষ্টা করেছি। সে নিজের ভুল স্বীকার করেছেন এবং আর কখনো চুরি করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। 

সময়ের আলো/জোই



  বিষয়:   দানবাক্স  চুরি  নামাজ  মাদ্রাসা  মতলব উত্তর  চাঁদপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: