শাহবাগ থানায় ছাত্রদল ছাত্রশিবির ধাওয়া পাল্টা ধাওয়ায় ডাকসুর দুই নেতা সহ ১১ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে আহতরা হাসপাতালে আসে।
আহতরা হলো- ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের (২৩), সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দেক(২৩), তানজিম (২১), সিফাত (২০), লিটন (২১), খালিদ (২৫), আলভী (২২), দেবাশীষ(২৮), আফরোজা (৩০), জিসান (২৬), নবাব(২২)।
তাদের দেখতে ডাকসু ভিপি সাদিক কায়েম ঢাকা মেডিকেলে আসেন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘ফেক স্কিন শর্ট নিয়ে আমাদের ডাকসুর নেতা আব্দুল্লাহ আল মামুনকে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিল। মামুন জীবনের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় জিডি করতে যায়। যেখানে মানুষের নিরাপত্তা দেবার কথা সেই থানাতেই আমাদের ভাইদের উপর হামলা করে। শুধু তাই নয় সাংবাদিক ভাইদের উপরও হামলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা এই হামলার সুষ্ঠু বিচার দাবি করছি। আমরা প্রশাসন সহ ছাত্রদলের সবার সাথে কথা বলবো। আজ যারা আমার ভাইদের উপর নেক্কার জনক হামলা করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।’
সময়ের আলো/কেএইচও