ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (২৩

2026-04-23T23:43:32+00:00
2026-04-23T23:43:32+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১১:৪৩ পিএম 
এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ছবি : সংগৃহীত
ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলের দিকে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নাহিদা আক্তার ধামরাইয়ের লাকুড়িয়াপাড়ায় তার নানির সঙ্গে থাকতেন। তিনি ধামরাই সেন্ট্রাল স্কুলের শিক্ষার্থী ছিলেন। 

পরিবার সূত্রে জানা গেছে, নিহতের মা প্রবাসী ও বাবা বরিশালে থাকেন।

পুলিশ সূত্রে জানা যায়, নাহিদা বিকেলের দিকে ঘরে পড়াশোনা করছিলেন। পারিবারিক কাজে তার নানি বাইরে যান, ঘণ্টাখানেক পর ফিরে দেখেন নাহিদা ঘরে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। 


প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কেউ তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ সময় তার শরীরে ও গলায় ভারি জখম দেখা যায়। তবে কে বা কারা তাকে কুপিয়েছে সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের শরীরে ভারি জখম দেখা যায়। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত প্রাথমিকভাবে তা জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/কেএইচও 
  বিষয়:   ঘর  এসএসসি  পরীক্ষার্থী  কুপিয়ে হত্যা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: