এনডিএমের সাবেক মহাসচিব মোমিনুলের বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নিবন্ধিত দল ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম)সাবেক মহাসচিব মোমিনুল আমিন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয়

2026-04-23T23:44:40+00:00
2026-04-23T23:44:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
এনডিএমের সাবেক মহাসচিব মোমিনুলের বিএনপিতে যোগদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১১:৪৪ পিএম 
মোমিনুল আমিন। ছবি : সংগৃহীত
নিবন্ধিত দল ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সাবেক মহাসচিব মোমিনুল আমিন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলের প্রাথমিক সদস্যপদ ফরম পূরণের মাধ্যমে তিনি এই রাজনৈতিক যাত্রা শুরু করেন।

যোগদানের পর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং আদর্শের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করে তার হাতে গড়া রাজনৈতিক দল বিএনপিতে যোগদান করলাম। কৈশোর থেকেই খালেদা জিয়ার অপরিসীম ত্যাগ এবং দূরদর্শী রাজনীতি দেখে অনুপ্রাণিত হয়েছি। তার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের সহযাত্রী হতে আজ থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা সাপেক্ষে মোমিনুল আমিনকে দলের গবেষণা উইং বা কৌশলগত কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।

উল্লেখ্য, এনডিএমের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে নিবন্ধন কার্যক্রম থেকে শুরু করে নির্বাচন কমিশনের সংলাপ, সভা-সেমিনার ও টকশোতে দলটির প্রধান মুখ ছিলেন তিনি। 


  বিষয়:   ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট  এনডিএম  বিএনপি  রাজনীতি  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: