ডাকসু নেতৃবৃন্দের ওপর হামলা, প্রতিবাদে মধ্যরাতে জকসুর বিক্ষোভ

জবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসু) নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।বৃহস্পতিবার (২৩

2026-04-24T01:08:26+00:00
2026-04-24T01:08:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
ডাকসু নেতৃবৃন্দের ওপর হামলা, প্রতিবাদে মধ্যরাতে জকসুর বিক্ষোভ
জবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১:০৮ এএম 
জকসুর ছাত্রনেতাদের বিক্ষোভ। ছবি : সময়ের আলো
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসু) নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। 

এসময় শিক্ষার্থীরা ‘ডাকসু নেতৃবৃন্দ আহত কেন, তারেক রহমান জবাব দে’, ‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলেনা’, ‘ছাত্রদলের সন্ত্রাস, রুখে দাও ছাত্রসমাজ’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবেনা’ ইত্যাদি স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জকসুর এজিএস মাসুদ রানা বলেন, ‘জোবায়ের- মোসাদ্দেকরা এ দেশে ভেসে আসে নাই। এই হামলার মাধ্যমে তারা প্রমাণ করেছেন, তারা ছাত্রলীগ হয়ে উঠতে চাই।’

জকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নুর নবী বলেন, ‘এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যারা এনেছে, তারা হলেন, জোবায়ের-মোসাদ্দেক। যে কাউকে গুপ্ত, ছাত্রশিবির বলে হামলা শুরু হয়েছে। এর আগে যেভাবে ফ্যাসিবাদ আমলে বিভিন্ন ট্যাগ দিয়ে হামলা হয়েছে, ঠিক একই কায়দায় হামলা শুরু হয়েছে।’

জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, ‘নব্য ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের মাঝে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে। তাদের বলে দিতে চাই, আপনারা হাসিনার কাছ থেকে শিখুন, না হলে পালানোর রাস্তাও আপনারা পাবেন না। সে তো ইন্ডিয়ায় জায়গা পেয়েছে, আপনারা কোথায় জায়গা নেবেন?’

তিনি আরও বলেন, ‘আমরা বলে দিতে চাই, যদি আপনাদের শুভ বুদ্ধির উদয় না হয়, এই ক্যাম্পাসগুলো থেকে যেভাবে আওয়ামী ফ্যাসিস্ট তাড়ানো হয়েছে, আপনাদেরকেও তাড়ানো হবে ইনশাআল্লাহ। ১৬ দিন ক্ষমতায় থাকার আপনাদের অভিজ্ঞতা আছে। জনগণ কিন্তু জানে ১৬ দিনের মাথায় নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনাদেরকে তাড়িয়েছে। ভবিষ্যতে যদি আবার ফ্যাসিস্ট হতে চান, দেড়-দুই মাসের ভেতরে আপনাদেরকে তাড়াবো আমরা ইনশাআল্লাহ।’

জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে, কার উছিলায় সিন্নি খাইলা, মোল্লা চিনলা না। কার উছিলায় তোমরা দেশে আইসা সরকার গঠন করলা, সেই জুলাই যোদ্ধাদের চিনলা না। আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, আপনারা এখন হানিমুন পিরিয়ডে আছেন। নতুন নতুন ক্ষমতা পেয়ে আপনাদের মাথা বিগ্রে গেছে। সোজা পথে আসেন, নাহলে আমরাই আপনাদের সোজা পথে নিয়ে আসব ইনশাআল্লাহ।’


তিনি বলেন, ‘এই সরকার ক্ষমতায় আসার পরে দেশকে একটি ভারসাম্যহীন পরিবেশে নিয়ে গেছে। এই ভারসাম্যহীন পরিবেশ সরকার সামাল দিতে পারছে না। এই জায়গায় এসে সরকার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। যেখানে মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা মানুষ দাঁড়িয়ে থাকে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে, ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ নিয়ে ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিচ্ছে– সেখানে তাদের অপকর্মগুলোকে ঢাকার জন্য তারা প্রত্যেকটা ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে।’

জকসু ভিপি আরও বলেন, ‘​আমরা একটা কথাই বলে শেষ করব, আপনি যদি ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চান, আপনার ওই গদিকে আমরা স্থিতিশীল থাকতে দেব না। সুতরাং সাধু সাবধান।’

এফআর


  বিষয়:   ডাকসু  নেতৃবৃন্দ  হামলা  প্রতিবাদ  মধ্যরাত  জকসু  বিক্ষোভ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: