প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৫:০৮ এএম আপডেট: ২৪.০৪.২০২৬ ৫:০৯ এএম
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত আসন্ন ফুটবল বিশ্বকাপ থেকে ইরানকে বাদ দেওয়া হচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
শুক্রবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানকে সরিয়ে বাছাইপর্বে বাদ পড়া ইতালিকে বিশ্বকাপে সুযোগ দেওয়ার একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। এই গুঞ্জনকে পুরোপুরি নাকচ করে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
মার্কো রুবিও বলেন, ইরানের অ্যাথলেট বা খেলোয়াড়দের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হলো, সেই সব ব্যক্তিদের নিয়ে, যাদের ইরান প্রতিনিধি দলের সাথে যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে চায়।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওয়াশিংটন ইরানি ফুটবল দলকে বিশ্বকাপে না আসার জন্য কোনো অনুরোধ জানায়নি এবং তাদের অংশগ্রহণে কোনো বাধাও দেওয়া হচ্ছে না। (সূত্র : আলজাজিরা)
এফআর