সালাহউদ্দিন আম্মারকে বলছি, মানসিক বিকারগ্রস্তের দায়িত্ব ছাত্রদল নেয়নি : রাকিব

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

ক্যাম্পাসগুলোতে উদ্ভূত পরিস্থিতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক প্রচারণার প্রেক্ষিতে ইসলামী ছাত্রশিবির ও সালাহউদ্দিন আম্মারের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন জাতীয়তাবাদী

2026-04-24T11:16:28+00:00
2026-04-24T11:16:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
সালাহউদ্দিন আম্মারকে বলছি, মানসিক বিকারগ্রস্তের দায়িত্ব ছাত্রদল নেয়নি : রাকিব
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১১:১৬ এএম 
সালাহউদ্দিন আম্মার ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সংগৃহীত ছবি
ক্যাম্পাসগুলোতে উদ্ভূত পরিস্থিতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক প্রচারণার প্রেক্ষিতে ইসলামী ছাত্রশিবির ও সালাহউদ্দিন আম্মারের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, ‘কোনো মানসিক বিকারগ্রস্তকে রক্ষার দায়িত্ব ছাত্রদল নেয়নি। দেশ ও ক্যাম্পাসের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালাহউদ্দিন আম্মারের কিছু পোস্টকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তজনা প্রসঙ্গে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘৭১-এর শহীদ এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হাজারো ছাত্র-জনতার রক্তে কেনা বাংলাদেশে কেউ অপকর্ম করে রক্ষা পায়নি, ভবিষ্যতেও পাবে না।’ তিনি আম্মারসহ সংশ্লিষ্ট সবাইকে অশ্লীলতা ও নোংরামি পরিহার করে গণতান্ত্রিক ভাষায় গঠনতান্ত্রিক সমালোচনা করার আহ্বান জানান।

ছাত্রদল সভাপতি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সালাহউদ্দিন আম্মার জিয়া পরিবারকে নিয়ে অশ্লীল মন্তব্য করার পাশাপাশি ছাত্রদলকে কুরুচিপূর্ণ ভাষায় গালি দিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। আম্মারকে মনে করিয়ে দিচ্ছি, তার জন্মস্থান থেকে শুরু করে সারাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় ছাত্রদলের লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে।

রাকিবুল ইসলাম রাকিব আরও বলেন, গত দুদিন ক্যাম্পাসগুলোতে উদ্ভূত পরিস্থিতি ছাত্রদল অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মোকাবিলা করেছে। তিনি নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেন, কেউ যেন নতুন করে উসকানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত না হয় এবং কারও প্ররোচনায় প্রতিক্রিয়া না দেখায়। 

বিবৃতিতে তিনি ছাত্রশিবিরসহ সকল ছাত্র সংগঠনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াই শেষে আমরা যেন নতুন কোনো অস্থিরতা তৈরি না করি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সালাহউদ্দিন আম্মারকে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন ‘বি টিম’ হিসেবে ব্যবহার করছে। এই ধরনের চরিত্র হরণ ও অশ্রাব্য গালিগালাজ বন্ধের জন্য তিনি মেধাবী শিক্ষার্থীদের প্রতি নিবেদন জানান।


/কহু


  বিষয়:   ছাত্রদল  শিবির  রাবি  রাকসু 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: