মাদুরোকে আটকে সহায়তা করা মার্কিন সেনা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সময় সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করা যুক্তরাষ্ট্রের

2026-04-24T11:17:32+00:00
2026-04-24T11:17:32+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মাদুরোকে আটকে সহায়তা করা মার্কিন সেনা গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১১:১৭ এএম 
যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সংগৃহীত ছবি
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সময় সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করা যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে।  

মার্কিন বিচার বিভাগের অভিযোগ অনুযায়ী, মাস্টার সার্জেন্ট গ্যানন কেন ভ্যান ডিক ওই অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং গোপন সামরিক তথ্য ব্যবহার করে অনলাইনে একাধিক বাজি ধরেন। 

Advertisement
তদন্তে জানা গেছে, তিনি ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির শুরু পর্যন্ত মোট ১৩টি বাজি ধরেন, যেখানে তিনি ধারণা করেছিলেন যে মাদুরো শিগগিরই ক্ষমতা হারাবেন। ওই বাজিগুলো থেকে তিনি ৪ লাখ ডলারের বেশি লাভ করেন।

অভিযোগে বলা হয়েছে, অভিযানের আগেই তার কাছে ক্ল্যাসিফাইড তথ্য ছিল, যা ব্যবহার করে তিনি নিশ্চিতভাবে লাভের পথ তৈরি করেন। 


গোপন সরকারি তথ্য অপব্যবহার, জালিয়াতি, সরকারি তথ্য চুরি ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলে তার দীর্ঘমেয়াদি কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রসিকিউটররা জানান, অর্জিত অর্থ তিনি প্রথমে বিদেশি ক্রিপ্টো অ্যাকাউন্টে স্থানান্তর করেন এবং পরে তা অন্য অ্যাকাউন্টে জমা দেন, যাতে উৎস গোপন রাখা যায়। 

আইন বিশেষজ্ঞদের মতে, এটি এমন একটি নজিরবিহীন ঘটনা যেখানে সামরিক গোপন তথ্য ব্যবহার করে ব্যক্তিগত আর্থিক লাভ করা হয়েছে। এই ঘটনার পর অনলাইন ভবিষ্যদ্বাণীমূলক বাজি বা প্রেডিকশন মার্কেট নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এবং নজরদারি বাড়তে পারে।


/ইউএমএইচ


  বিষয়:   নিকোলাস মাদুরো  মার্কিন সেনা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: