হরমুজে রাশিয়ার ট্রানজিট ফি মওকুফ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচলের ক্ষেত্রে রাশিয়াকে বিশেষ সুবিধা প্রদান করেছে ইরান। রুশ সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির

2026-04-24T11:53:05+00:00
2026-04-24T11:53:05+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
হরমুজে রাশিয়ার ট্রানজিট ফি মওকুফ করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১১:৫৩ এএম   (ভিজিট : ৩২)
সংগৃহীত ছবি
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচলের ক্ষেত্রে রাশিয়াকে বিশেষ সুবিধা প্রদান করেছে ইরান। রুশ সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির বরাতে জানা গেছে, ইরান তাদের ‘বন্ধুপ্রতীম’ দেশগুলোর জন্য এই প্রণালীতে ট্রানজিট ফি বা মাশুল মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে।

মস্কোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি এক সাক্ষাৎকারে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা নির্দিষ্ট কিছু দেশের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি। বর্তমানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বন্ধুপ্রতীম দেশগুলোর জন্য দেওয়া এই সুযোগগুলো কার্যকর করার চেষ্টা করছে, যার মধ্যে অন্যতম দেশ হলো রাশিয়া।’ ভবিষ্যতে এই নিয়ম বজায় থাকবে কি না, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলেননি তিনি।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষিতে তেহরান সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করেছিল। বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। এমন পরিস্থিতিতে রাশিয়াকে এই কর ছাড় দেওয়ার সিদ্ধান্তটি বৈশ্বিক ভূ-রাজনীতিতে মস্কো ও তেহরানের গভীর সম্পর্কের ইঙ্গিত বহন করছে।


/কহু



  বিষয়:   ইরান  রাশিয়া  হরমুজ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: