নিত্যপণ্যের বাজারে ‘জ্বালানি সংকটের’ চাপ, বিপাকে মধ্যবিত্তরা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

জ্বালানি সংকটের প্রভাবে পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় রাজধানীর নিত্যপণ্যের বাজারে ফের অস্থিরতা শুরু হয়েছে। সরবরাহ থাকলেও বাড়তি ভাড়ার অজুহাতে সবজি,

2026-04-24T13:19:16+00:00
2026-04-24T16:15:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
অর্থনীতি
নিত্যপণ্যের বাজারে ‘জ্বালানি সংকটের’ চাপ, বিপাকে মধ্যবিত্তরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১:১৯ পিএম  আপডেট: ২৪.০৪.২০২৬ ৪:১৫ পিএম
সংগৃহীত ছবি
জ্বালানি সংকটের প্রভাবে পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় রাজধানীর নিত্যপণ্যের বাজারে ফের অস্থিরতা শুরু হয়েছে। সরবরাহ থাকলেও বাড়তি ভাড়ার অজুহাতে সবজি, মুরগি ও ডিমসহ প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে। ফলে বাজারে গিয়ে হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, অধিকাংশ সবজির কেজি এখনো ৬০ টাকার ওপরে। বাজারে প্রতি কেজি বেগুন ও বরবটি ১০০ টাকা, করলা ৭০ টাকা, শসা ৮০ টাকা এবং প্রতি পিস লাউ ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, জ্বালানি সংকটের কারণে ট্রাক ভাড়া ও আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় পণ্যের দামে এর প্রভাব পড়েছে। সবজি বিক্রেতা আনিস জানান, পাইকারি বাজার থেকে পণ্য আনতে আগের চেয়ে অনেক বেশি পরিবহন খরচ দিতে হচ্ছে, যা খুচরা বাজারে প্রভাব ফেলছে।

সবজির পাশাপাশি উত্তাপ ছড়িয়েছে মুরগির বাজারেও। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার ১৮০-১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের বাজারেও অস্বস্তি কাটছে না; গত দুই সপ্তাহে ডজনে ২০ টাকা বেড়ে লাল ডিম এখন ১৩০-১৪০ টাকায় ঠেকেছে।

এদিকে চিনির দাম কেজিতে ৫ টাকা এবং লবণের বস্তাপ্রতি ৫০ টাকা বেড়েছে। তেলের বাজারে বোতলজাত সয়াবিন গায়ের রেটে বিক্রি হলেও খোলা তেলের বাজার এখনো অস্থির। এলাকাভেদে খোলা সয়াবিন ২০০ থেকে ২১০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। তবে ডাল ও মসলার বাজার গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে।

বাজারে আসা ক্রেতারা এই ঊর্ধ্বগতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। নোমান নামের এক ক্রেতা আক্ষেপ করে বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সরাসরি আমাদের পকেটে এসে লাগছে। এভাবে চললে খেয়ে-পড়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়বে। 

/কহু



  বিষয়:   নিত্যপণ্যে  দাম  মধ্যবিত্ত 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: